Logo

নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে গেল ২ কিশোর

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জুলাই, ২০২৩, ২২:০৯
নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে গেল ২ কিশোর
ছবি: সংগৃহীত

এরপরই কিশোররা স্থানীয়দের বিষয়টি জানালে তারা খবর দেন বিধাননগর থানা পুলিশকে

বিজ্ঞাপন

নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেছে ২ কিশোর। রবিবার (১৬ জুলাই ) ভারতের উত্তরবঙ্গের ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের চিকনমাটি এলাকার বুড়িবালাসন নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় ২ কিশোর। 

২ কিশোরের নাম পবিত্র সিংহ ও দেবাশীষ সিংহ। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা যায়, রবিবার (১৬ জুলাই ) দুপুরে বুড়িবালাসন নদীতে স্নান করতে নামে ৫ বন্ধু। তাদের মধ‍্যে ২ জন কিশোর তলিয়ে যায়। অন‍্যরা তাদের উদ্ধারের চেষ্টা করেও ব‍্যর্থ হয়। এরপরই কিশোররা স্থানীয়দের বিষয়টি জানালে তারা খবর দেন বিধাননগর থানা পুলিশকে। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিধাননগর থানার পুলিশ। ২ কিশোরের খোঁজে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ২ কিশোরকে উদ্ধার করতে পারেনি।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD