Logo

আ.লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুলাই, ২০২৩, ০৬:২০
আ.লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়
ছবি: সংগৃহীত

আমাদের আন্দোলন ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয় জনগণকে ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য এ আন্দোলন

বিজ্ঞাপন

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কোনো নির্বাচনেই জনগণ ভোট দিতে পারেনি বলে দাবি করেছে ১২ দলীয় জোটের নেতারা।

মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর কাকরাইল মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করে ১২ দলীয় জোট।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সরকারের আসল চেহারা আবারও ফুটে উঠেছে। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বারবার তা প্রমাণিত হয়েছে।

বিজ্ঞাপন

১২ দলীয় জোটের নেতারা আরও বলেন, আমাদের আন্দোলন ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়। জনগণকে ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য এ আন্দোলন।

বিজ্ঞাপন

সরকার সহজে দাবি মেনে নেবে না বলে উল্লেখ করে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে মাধ্যমে সরকারের পতন ঘটিয়েই দাবি আদায় করতে হবে। 

বিজ্ঞাপন

পদযাত্রা কর্মসূচি পরিচালনা করেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD