Logo

শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুলাই, ২০২৩, ০৩:৫৫
শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল
ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় শেষে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ বছরে শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। 

বুধবার (১৯ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় শেষে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, “চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে নভেম্বরেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শেষ করতে হবে। সেজন্য মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মের ছুটি বাতিল করা হলো।” গ্রীষ্মের ছুটি বাতিল হলেও শীতকালীন ছুটি বাড়িয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০ জুলাই মাধ্যমিক বিদ্যালয়গুলোতে গ্রীষ্মের ছুটি শুরু হওয়ার কথা ছিল। সেটি বাতিল করা হলো।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD