শিক্ষা ক্যাডারে বড় রদবদল, একসঙ্গে ৭ কর্মকর্তাকে বদলি

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সাত কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ছয়জনকে বিভিন্ন সরকারি কলেজে এবং একজনকে উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব এ এস এম শাহনেওয়াজ জাহান।
প্রজ্ঞাপন অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সুনামগঞ্জ সরকারি কলেজের ইনসিটু অধ্যাপক ড. রোশনারা পারভীন চৌধুরীকে নারায়ণগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে পদায়ন করা হয়েছে।
ঢাকার ইডেন মহিলা কলেজে সংযুক্ত ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক সামছুন নাহারকে একই প্রতিষ্ঠানের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
মাউশির বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের ইনসিটু সহযোগী অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলামকে নেত্রকোনা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজের ইনসিটু ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা. রবিউল ইসলামকে রাজশাহী উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ঠাকুরগাঁও সরকারি কলেজের ইনসিটু বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হারুনুর রশীদকে নরসিংদী সরকারি কলেজে পদায়ন করা হয়েছে। নাটোরের আব্দুলপুর সরকারি কলেজের ইনসিটু উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদুর রহমানকে রাজশাহী সরকারি মহিলা কলেজে পাঠানো হয়েছে।
এ ছাড়া পটুয়াখালী সরকারি কলেজে সংযুক্ত ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমানকে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে পদায়ন করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
২৬ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বদলি হওয়া সাত কর্মকর্তাকে আগামী ২৬ নভেম্বরের মধ্যে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্ণ থেকে তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।
এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ পারসোনাল ডেটা শিট (পিডিএস) প্রোফাইল হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এই বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।








