Logo

প্রথমিকে তৃতীয় ধাপে ৩ লাখ ৪০ হাজারের বেশি আবেদন

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুলাই, ২০২৩, ০১:৪৬
প্রথমিকে তৃতীয় ধাপে ৩ লাখ ৪০ হাজারের বেশি আবেদন
ছবি: সংগৃহীত

গেল ১৮ জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

বিজ্ঞাপন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার তৃতীয় ধাপে ৩ লাখ ৪০ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। এর মধ্যে ঢাকা বিভাগের আবেদনকারীর সংখ্যাই বেশি। 

গেল ১৮ জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এ ধাপের আবেদন গ্রহণ শেষ হয় গেল ৮ জুলাই। পরীক্ষার তারিখ চূড়ান্ত হওয়ার পর প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহের তারিখ জানানো হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তৃতীয় ধাপে নিয়োগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাহবুব আলম জানান, তৃতীয় ধাপে ৩ লাখ ৪০ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। তবে পরীক্ষা কবে হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিজ্ঞাপন

এবার সরকারি প্রথমিকে সহকারী শিক্ষক পদে ৩ ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। প্রথম ধাপে আবেদন জমা পড়ে ৩ লাখ ৬০ হাজার ৭০০টি। দ্বিতীয় ধাপে আবেদন জমা পড়ে ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD