Logo

ছেলের খেলা দেখতে নয়, কোহলির খেলা দেখতে মাঠে হাজির জশুয়ার মা

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুলাই, ২০২৩, ২২:২৬
ছেলের খেলা দেখতে নয়, কোহলির খেলা দেখতে মাঠে হাজির জশুয়ার মা
ছবি: সংগৃহীত

আমার মা খেলা দেখতে এসেছেন কিন্তু আমার জন্য নয়, তোমার জন্য।

বিজ্ঞাপন

ক্রিকেটের মাঠে নানা ধরণের বিচিত্র ঘটনা ঘটে। সব সময় সেগুলো মানুষের নজরে আসে না! তবে এবার পোর্ট অব স্পেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ চলাকালে যে ঘটনা ঘটেছে তা স্রেফ বিরাট কোহলির জন্য আরও ভালোবাসা বাড়াবে। এছাড়া শ্রদ্ধা বাড়বে ক্রিকেট ভক্ত এক মায়ের জন্য।

ওয়েস্ট ইন্ডিজের উইকেট রক্ষক জশুয়া ডি সিলভা। ম্যাচ চলাকালীন তিনি বিরাট কোহলিকে জানায়, তার মা খেলা দেখতে গ্যালারিতে এসেছেন। তবে ছেলের খেলা নয়, কোহলির খেলা দেখতে এসেছেন। এমন কথা শুনে কোহলি অবাক হয়ে যান। দুজনের কথোপকথন ধরা পড়ে স্ট্যাম্প মাইকে।

বিজ্ঞাপন

কুইন্স পার্ক ওভালে কোহলি ব্যাটিং করতে ছিলেন। সে সময় পেছন থেকে জশুয়া বলতে থাকেন, “আমার মা খেলা দেখতে এসেছেন কিন্তু আমার জন্য নয়, তোমার জন্য। সত্যি বলছি, তিনি আমাকে জানিয়েছেন, আমার খেলা দেখার আগ্রহ তার নেই কেবল তোমার জন্যই এসেছেন।”

বিজ্ঞাপন

জশুয়ার কথা স্বরণ ছিল কোহলির। দিন শেষে কোহলি গিয়ে দেখা করেন জশুয়ার মার সঙ্গে। আবেগে চোখে পানি ধরে রাখতে পারেননি জশুয়ার মা। তাকে জড়িয়ে ধরে কোহলি সেই মুহূর্তকে রাঙিয়ে দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে বিসিসিআই টিভিকে জশুয়া জানিয়েছেন, “যখন সে আজ বাসের দিকে ছিল আমার মা আমকে দেখাল, "দেখ, ওখানে বিরাট। আমি পরে বাসের কাঁচে নক করলাম। সে বেরিয়ে আসল। আমার মার সঙ্গে দেখা গেল। এতে আমার মার পুরো বছরটা রঙিন হয়ে গেল।”

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD