Logo

রাজধানীতে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুলাই, ২০২৩, ২২:৫৪
রাজধানীতে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে
ছবি: সংগৃহীত

পরপরই পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়।

বিজ্ঞাপন

বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে  রাজধানীর ধোলাইখালে মোড়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে  সংঘর্ষ চলছে। 

শনিবার (২৯ জুলাই) সকাল রাজধানীর নয়াবাজার (বাবুবাজার ব্রিজের প্রবেশ মুখ) মোড়ে অবস্থান নেওয়ার কথা থাকলেও  স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ধোলাইখালে অবস্থান নেয়।

বিজ্ঞাপন

এরা আগে বেলা ১১টায় ধোলাইখালে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নিপুণ রায়ের নেতৃত্বে দলটির সহস্রাধিক নেতাকর্মী অবস্থান কর্মসূচি পালনে অংশ নেন। সড়কে অবস্থান নিয়ে সরকার বিরোধী নানা স্লোগান দেন তারা। এর পরপরই পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়।

বিজ্ঞাপন

সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। জবাবে ইটপাটকেল ছোড়েন অবস্থানকারীরা। এতে পিছু হটেছে পুলিশ। অন্যদিকে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রিপোর্টটি লেখা পর্যন্ত ধোলাইখাল মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের থেমে থেমে সংঘর্ষ চলছে।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD