Logo

হঠাৎ ফতুল্লা থানায় চিত্রনায়িকা অপু বিশ্বাস

profile picture
জনবাণী ডেস্ক
৬ আগস্ট, ২০২৩, ২২:৩৫
হঠাৎ ফতুল্লা থানায় চিত্রনায়িকা অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

সেখানে সেখানে প্রায় ৩০ মিনিট অতিবাহিত করে ৯টার দিকে বেরিয়ে যান।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ও কলকাতা ভ্রমণ শেষে  ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস এখন দেশেই অবস্থান করছেন। বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন। এর মাঝেই হঠাৎ করে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় গেলেন। 

শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে গোপনে থানায় যান অপু। সেখানে সেখানে প্রায় ৩০ মিনিট অতিবাহিত করে ৯টার দিকে বেরিয়ে যান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অপু বিশ্বাসের আগমনের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া। তিনি গণমাধ্যমকে বলেন, ‘সৌজন্য সাক্ষাৎ করার জন্য অপু বিশ্বাস এসেছিলেন। আমাকে অবগত না করেই অনেকটা হঠাৎ করেই তিনি থানায় এসেছেন। প্রায় ত্রিশ মিনিটের মতো সময় অতিবাহিত করেছেন।’ 

বিজ্ঞাপন

তিনি জানান, ঢাকায় চাকরি করাকালীন তার সঙ্গে পরিচয় হয়। এ ছাড়া তাদের সম্পর্কটা অনেকটা ভাই-বোনের মতো।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD