Logo

ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
৯ আগস্ট, ২০২৩, ২১:২৯
ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

জেলা প্রশাসক জেলার সকল স্তরের জনগণকে আহ্বান জানান যে, সকলের বাড়ি, ঘর ও প্রতিষ্ঠানসমূহ নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখার।

বিজ্ঞাপন

ফেনী জেলা প্রশাসকের সভাপতিত্বে ডেঙ্গুসহ অন্যান্য রোগ প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় ফেনী জেলায় যাতে ডেঙ্গু প্রতিরোধ কারা যায় সেবিষয়ে কমিটির সদস্যগণ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন উপসচিব গোলাম মো. বাতেন, উপপরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান এবং এনজিও প্রতিনিধিগণ।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক জেলার সকল স্তরের জনগণকে আহ্বান জানান যে,  সকলের বাড়ি, ঘর ও প্রতিষ্ঠানসমূহ নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখার। জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ ও সতর্কতামূলক প্রচারণার জন্য নির্দেশনা প্রদান করেন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD