ইতালিতে অভিবাসীবাহী নৌকাডুবিতে নিহত ৪১

বুধবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিজ্ঞাপন
ইতালির ভূমধ্যসাগরের উপকূলীয় দ্বীপ ল্যাম্পেডুসায় নৌকাডুবিতে ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি হয়েছে। ওই নৌকা থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা স্থানীয় সংবাদমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন। বুধবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ৪ জনের একটি দল উদ্ধারকারীদের বলেছেন, তারা তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা করা একটি জাহাজের মধ্যে অবস্থান করছিলেন এবং সেটি ইতালি যাওয়ার পথে ডুবে যায়। ওই ৪জন মূলত আইভরি কোস্ট এবং গিনির নাগরিক। এদের মধ্যে ৩জন পুরুষ ও একজন নারী।
বিজ্ঞাপন
তারা আরও জানান, জাহাজটিতে ৩ শিশুসহ ৪৫ জন যাত্রী ছিল। জাহাজটি গেল বৃহস্পতিবার স্ফ্যাক্স থেকে যাত্রা শুরু করার কয়েক ঘণ্টার মধ্যে ডুবে যায়। তাদেরকে একটি কার্গো জাহাজে করে উদ্ধারের পর ইতালির কোস্টগার্ডের একটি জাহাজে স্থানান্তর করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সৌদিতে ১২ হাজার অভিবাসী গ্রেফতার
উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে চলতি বছর এ পর্যন্ত এক হাজার ৮০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
বিজ্ঞাপন
তিউনিসিয়ার কর্তৃপক্ষ জানায়, ল্যাম্পেডুসা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত বন্দর শহর স্ফ্যাক্স, নিরাপত্তা ও উন্নত জীবনের খোঁজে ইউরোপে যেতে ইচ্ছুক অভিবাসীদের জন্য একটি জনপ্রিয় প্রবেশদ্বার।
বিজ্ঞাপন
ইতালির কোস্টগার্ড রবিবার ল্যাম্পেডুসা এলাকায় দুটি জাহাজডুবির খবর দিয়েছে, তবে এই জাহাজটি তাদের মধ্যে একটি কিনা তা স্পষ্ট নয়।
বিজ্ঞাপন
সাম্প্রতিক দিনগুলোতে, ইতালীয় টহল নৌকা এবং দাতব্য গোষ্ঠীগুলো ল্যাম্পেডুসায় আগত আরও দুই হাজার লোককে উদ্ধার করেছে।
বিজ্ঞাপন
জেবি/এসবি








