সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরবঙ্গের কোচবিহারের দিনহাটার বড়নাচিনা এলাকায়
বিজ্ঞাপন
সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল ২ ভাইয়ের। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরবঙ্গের কোচবিহারের দিনহাটার বড়নাচিনা এলাকায়।
জানা যায়, সাদিকুল হক নামে একব্যক্তি নিজের বাড়িতে সেপটিক ট্যাংকের কাজ করছিলেন।
বিজ্ঞাপন
সোমবার (২৮ আগস্ট ) ট্যাংকের গ্যাসের কবলে পড়লে চিৎকার শুরু করেন তিনি। এরপর তার দাদা নবীর হক তাকে বাঁচানোর জন্য ছুটে আসে। সেই গ্যাসের কবলে পড়ে যান দাদা নবীর হক ও।
বিজ্ঞাপন
ঘটনাস্থলে মৃত্যু হয় ২ জনের। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা ২ ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে।
আরএক্স/








