Logo

নেচেছি, কোনো আইটেম গানে হাজির হইনি: ভাবনা

profile picture
জনবাণী ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৫০
নেচেছি, কোনো আইটেম গানে হাজির হইনি: ভাবনা
ছবি: সংগৃহীত

আমি কোনো আইটেম গানে হাজির হইনি। আমি একটি সিনেমা করছি ‘পায়েল’ নামে।

বিজ্ঞাপন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বর্তমানে তিনি ‘পায়েল’সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। সিনেমাটি নিয়ে ভাবনা সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি জানান, তিনি সিনেমায় কোনো আইটেম গানে নাচেননি।

পোস্টে ভাবনা লিখেছেন, “আমি কোনো আইটেম গানে হাজির হইনি। আমি একটি সিনেমা করছি ‘পায়েল’ নামে। নির্মাতা রায়হান খান। এই সিনেমাটিতে আমি পায়েল চরিত্রে হাজির হবো। সিনেমার একটি গানে আমি নেচেছি। নৃত্যশিল্পী হিসেবে অবশ্যই এটা আমার জন্যে আনন্দের যে কোনো সিনেমাতে আমি প্রথমবারের মতো নাচতে পারলাম।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিনেমাটির গান প্রসঙ্গে ভাবনা বলেন, “এটা আসলে আইটেম গান না। একটি যৌনপল্লীর চরিত্রের জন্য কাজটি করতে হয়েছে। স্ক্রিপ্টে আছে এই গান। সিনেমায় আমার যে চরিত্রটি রয়েছে সেই চরিত্রের জন্যই এই গানটি শুট করা। আমি মনে করি একজন অভিনয়শিল্পীর কাজ হচ্ছে দর্শকের সামনে ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হওয়া। তাই যে কোনো চরিত্র নিয়েই আমি উপস্থিত হতে পারি।”

বিজ্ঞাপন

‘পায়েল’ ছবিতে  আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে। এ ছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন তানিয়া আহমেদ। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD