Logo

সময়টা খুব ভালো নয় বললেন ওবায়দুল কাদের

profile picture
জনবাণী ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৫৪
সময়টা খুব ভালো নয় বললেন ওবায়দুল কাদের
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ থাকাকালে হিন্দু ভাই বোনরা নিরাপদে ছিলেন।

বিজ্ঞাপন

“সময়টা খুব ভালো নয়। এখানে অসুরের আস্ফালন আছে। দুষ্টের সংখ্যা বেড়ে গেছে। সৃষ্টকে পালন করতে হবে। এখানে অশান্তির হুমকি আছে। শ্রীকৃষ্ণের উপদেশ মতো শান্তি যাতে বজায় থাকে, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।” এমনটা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মিছিলপূর্ব আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

কাদের বলেন: “গত নির্বাচনে ডক্টর কামাল হোসেনকে নিয়ে তাণ্ডব চালানোর পর এবার ডক্টর ইউনুসকে নিয়ে বিএনপি ওয়ান ইলেভেনের সেই অশুভ খেলায় মেতে উঠতে চায়।”

বিজ্ঞাপন

সেতুমন্ত্রী বলেন: “গত সাড়ে ১৪ বছর এটা প্রমাণ হয়েছে শাসক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে সনাতন ধর্মের মানুষের আপন মানুষ রাজনীতিতে অন্তত নেই। আওয়ামী লীগ থাকাকালে হিন্দু ভাই বোনরা নিরাপদে ছিলেন। এবার আমি ভয় পাচ্ছি। যে অশুভ শক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমন কোনো ঘটনা যদি ঘটায়, যা হিন্দুদের সঙ্গে বা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে। সুতরাং আমাদের আরও সতর্ক থাকতে হবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD