Logo

বিশ্বাস ও আস্থাহীনতায় ভুগছে বিশ্ব: মোদী

profile picture
জনবাণী ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৩, ২৩:০৩
বিশ্বাস ও আস্থাহীনতায় ভুগছে বিশ্ব: মোদী
ছবি: সংগৃহীত

করোনা-পরবর্তী বিশ্ব আস্থা ও বিশ্বাসের ঘাটতিতে ভুগছে।

বিজ্ঞাপন

বর্তমান বিশ্ব আস্থা ও বিশ্বাসের ঘটতিতে ভুগছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

শনিবার (৯ সেপ্টেম্বর) জি-২০ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

নরেন্দ্র মোদী বলেন, ‘করোনা-পরবর্তী বিশ্ব আস্থা ও বিশ্বাসের ঘাটতিতে ভুগছে। (ইউক্রেন) যুদ্ধ এটিকে আরও গভীর করেছে। তাই, গোটা বিশ্বের মঙ্গলের জন্যই আমাদের একসাথে চলতে হবে’

বিজ্ঞাপন

এ সময় এই বিশ্বাসহীনতাকে একে অন্যের প্রতি আস্থায় পরিণত করার জন্য সমগ্র বিশ্বের কাছে আবেদন জানান ভারতের প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা এমন এক সময়ে বাস করছি, যখন বহু আগের পুরনো সমস্যাগুলো উত্তর খুঁজে বেড়াচ্ছে। আমাদের মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির সাথে আমাদের দায়িত্ব পালন করতে হবে। এ জন্য ‘সবার সঙ্গে, সবার বিকাশ, সবার বিশ্বাস, সবার প্রয়াস’ ধারণাটি বিশ্বের জন্য একটি পথপ্রদর্শক হতে পারে।’ সূত্র: এনডিটিভি

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD