Logo

ব্রাজিলে ফুটবল খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল ৭ জনের

profile picture
জনবাণী ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৫০
ব্রাজিলে ফুটবল খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল ৭ জনের
ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যের বেলো হরিজন্তের কাছে হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ব্রাজিলে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে বাস খাদে পড়ে ৭ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন।

রবিবার (২১ আগস্ট) দক্ষিণ-পূর্ব ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যের বেলো হরিজন্তের কাছে হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এএফপির এক প্রতিবেদনে জানিয়েছে, বাসটিতে সাও পাওলোর করিন্থিয়ানস ফুটবল ক্লাবের ৪০ জনের বেশি  ভক্ত ছিলেন। বেলো হরিজন্তে থেকে একটি ম্যাচ দেখে তারা ফিরছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। নিয়ন্ত্রণ হারানোর কিছুক্ষণ আগে বাসচালক চিৎকার করে বলছিলেন, বাসের ব্রেক কাজ করছে না।

বিজ্ঞাপন

মিনাস গেরাইস ফায়ার সার্ভিসের কর্মকর্তা লেফটেন্যান্ট ফার্নান্দো ফ্রয়েস হতাহতের সংখ্যা জানিয়েছে কিন্তু হাসপাতালে ভর্তি হওয়া আহতদের অবস্থা জানাতে পারেননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, ব্রাজিলের ন্যাশনাল এজেন্সি অব ল্যান্ড ট্রান্সপোর্টেশন এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি অনিবন্ধিত ছিল। বাসটির এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাত্রী পরিবহনের অনুমোদন ছিল না।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD