Logo

সাইবার নিরাপত্তা বিল পাস

profile picture
জনবাণী ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:৩০
সাইবার নিরাপত্তা বিল পাস
ছবি: সংগৃহীত

গেল ৫ সেপ্টেম্বর সাইবার নিরাপত্তা বিল জাতীয় সংসদে পেশ করেন তিনি।

বিজ্ঞাপন

বহুল আলোচিত সাইবার নিরাপত্তা বিল-২০২৩ জাতীয় সংসদে পাস হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বুধবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের আজকের কার্যধারা অনুযায়ী, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রস্তাবিত আইনটি সংসদে উত্থাপন করেন। পরে কণ্ঠ ভোটে এটি পাস হয়।

বিজ্ঞাপন

এর আগে গেল ৫ সেপ্টেম্বর সাইবার নিরাপত্তা বিল জাতীয় সংসদে পেশ করেন তিনি।

বিজ্ঞাপন

পরে সংসদের কার্যপ্রণালীবিধি অনুসারে, বিলটি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এরপর কমিটি যাচাই-বাছাই শেষে সংসদে তাদের প্রতিবেদন জমা দেয়।

বিজ্ঞাপন

গেল ৭ আগস্ট সরকার জানায়, ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘রূপান্তর’ এবং ‘আধুনিকায়ন’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর নাম হবে সাইবার নিরাপত্তা আইন। যেখানে বিদ্যমান আইনের কিছু ধারা সংশোধন করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপর গেল ২৮ আগস্ট সিএসএর চূড়ান্ত খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD