Logo

ভারতে একই পরিবারের ৩ জনকে হত্যা!

profile picture
জনবাণী ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০২৩, ২১:২৩
ভারতে একই পরিবারের ৩ জনকে হত্যা!
ছবি: সংগৃহীত

একই পরিবারের ৩ জন সদস‍্যকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ভারতের উত্তরপ্রদেশের কৌশাম্বীতে

বিজ্ঞাপন

জমি নিয়ে বিবাদের জেরে একই পরিবারের ৩ জন সদস‍্যকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ভারতের উত্তরপ্রদেশের কৌশাম্বীতে। 

পুলিশ সূত্রে জানা যায়, হরিলাল নামে একব‍্যক্তির সঙ্গে সুভাষ নামে মহিদীনপুর গ্রামের অন‍্য একজনের জমি নিয়ে বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে। মাঝে মধ‍্যইে ২ পরিবারের মধ‍্যে অশান্তি লেগে থাকত। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে সেই ঝামেলা চরম পর্যায়ে পৌঁছায়। অভিযোগ, এরপরই সুভাষ এবং তাঁর পরিবারের সদস্যরা হরিলালের পরিবারের উপর চড়াও হন। 

বিজ্ঞাপন

দুই পক্ষের হাতাহাতির মধ‍্যে সুভাষ হঠাৎই ধারালো অস্ত্র নিয়ে হরিলাল, তাঁর মেয়ে ব্রিজকালী এবং জামাই শিবসাগরের উপর হামলা করেন। একের পর এক কোপ বসান তাঁদের উপর। গুরুতর আহত অবস্থায় তাঁদের ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। 

এই ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে কৌশাম্বীর ওই গ্রাম। হরিলালের আত্মীয় এবং গ্রামবাসীরা অভিযুক্ত সুভাষের বাড়িতে পাল্টা চড়াও হন। বাড়ি ভাঙ্চুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। 

বিজ্ঞাপন

কৌশাম্বীর পুলিশ সুপার ব্রিজেশ শ্রীবাস্তব জানিয়েছেন, ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাঁরা সকলেই পলাতক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD