Logo

বাবাকে হারালেন ক্রিকেটার রুবেল

profile picture
জনবাণী ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৩, ২১:৫৫
বাবাকে হারালেন ক্রিকেটার রুবেল
ছবি: সংগৃহীত

প্রায় বছর খানেকের বেশি সময় ধরেই অসুস্থতায় ভুগছিলেন এই পেসারের বাবা।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে আছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন।  জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার এভার  বাবাকে হারিয়েছেন। তার বাবা সিদ্দিকুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সামাজিকমাধ্যম এক ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রুবেল।

ফেসবুক পোস্টে তিনি পেসার লিখেছেন, “আমার বাবা আর নেই … সবাই আমার বাবার জন্য দোয়া কইরেন।”

বিজ্ঞাপন

জানা গেছে, প্রায় বছর খানেকের বেশি সময় ধরেই অসুস্থতায় ভুগছিলেন এই পেসারের বাবা। এই বছরের জুনেও সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়ে পোস্ট করেছিলেন রুবেল। তিনি রুবেল লিখেছিলেন, “আমার ক্রিকেটার রুবেল হোসেন হবার পিছনে যে মানুষটা আমার জীবনে সুপার-হিরোর মতো আমার মাথার ওপর হাত রেখে শক্ত পিলার হয়ে পাশে আছেন, তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবার শরীরের বাম অংশটা এক বছরেরও বেশি যাবত প্যারালাইসিস হয়ে অবশ হয়ে আছে।”

বিজ্ঞাপন

“সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন (আমিন) মহান সৃষ্টিকর্তা চাইলে পৃথিবীতে সব কিছুই সম্ভব এবং মন থেকে দোয়া করি। পৃথিবীর সমস্ত বাবাদের যেন মহান আল্লাহ সুস্থ রাখেন।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত ২০০৯ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের পর রুবেল ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২২ সালে টেস্ট থেকে অবসর নেওয়া এই পেসার সাদা পোশাকে পেয়েছেন ৩৬ উইকেট। এছাড়া ওয়ানডেতে ১২৯ এবং টি-টোয়েন্টিতে তার শিকার ২৮টি।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD