Logo

নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির

profile picture
জনবাণী ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:০৬
নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির
ছবি: সংগৃহীত

২০২১ সালে আবু ধাবিতে টি-টেন লিগের খেলার সময় এক ব্যক্তির কাছ থেকে উপহার নিয়েছিলেন নাসির।

বিজ্ঞাপন

বাংলাদেশের ক্রিকেটার  নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেটের সংস্থা আইসিসি। তিনি দুর্নীতি বিরোধী তিনটি ধারা ভঙ্গ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

২০২১ সালে আবু ধাবিতে টি-টেন লিগের খেলার সময় এক ব্যক্তির কাছ থেকে উপহার নিয়েছিলেন নাসির। এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) মনে করছে সেই ব্যক্তিটির ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

আইসিসি এক বার্তায় জানায়, আইসিসি ইসিবির পক্ষে খেলোয়াড় ও অফিসিয়াল মিলিয়ে আটজনের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের অভিযোগ এনেছে। এর মধ্যে বাংলাদেশের ক্রিকেটার নাসিরের বিরুদ্ধে তিনটি ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে। 

বিজ্ঞাপন

অভিযোগে উল্লেখ করা হয়েছে, “নাসির হোসেন দুর্নীতি বিরোধী ২.৪.৩ ধারায় দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাকে (ডিএসিও) ৭৫০ ডলারের বেশি অর্থ মূল্যের উপহার নেওয়ার বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন।”

“২.৪.৪ ধারায় তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিকে দুর্নীতি বা ম্যাচ ফিক্সিংয়ের কোন প্রস্তাব তিনি পেয়েছিলেন কিনা, তাকে কোনভাবে প্ররোচিত করা হয়েছিল কিনা তা পরিষ্কার করে বিস্তারিত জানাতে ব্যর্থ হয়েছেন।” 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

“২.৪.৬ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ এনেছে যে, তিনি সম্ভাব্য দুর্নীতিতে যুক্ত ছিলেন এমন তদন্তের বিষয়ে দুর্নীতির তদন্তে থাকা কর্মকর্তাকে বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন বা কোন যুক্তি ছাড়াই তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছেন।”

বিজ্ঞাপন

যে আট জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তার মধ্যে ক্রিকেটার ৩ জন। একজন নাসির হোসেন অন্য দু’জন হলেন আরব আমিরাতের ক্রিকেটার রিজওয়ান জাভেদ ও সালিয়া সামান। বাকিদের মধ্যে আছেন কৃষ্ণা কুমার চৌধুরী। যিনি একটি ফ্র্যাঞ্চাইজি মালিকানার অংশীদার। পরাগ সংঘভিও একটি ফ্র্যাঞ্চাইজির মালিকানার অংশীদার। আশহারর জায়েদি ব্যাটিং কোচ। সানি ধিলন সহকারী কোচ ও শাদাব আহমেদ টিম ম্যানেজার।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD