Logo

শুধু শমসের-তৈমুর নয়, আরও বহু জন বিএনপি থেকে পালাবে বললনে তথ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৭
শুধু শমসের-তৈমুর নয়, আরও বহু জন বিএনপি থেকে পালাবে বললনে তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, “বিএনপির সিনিয়র নেতা শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকার সেখানে (তৃণমূল বিএনপি) যোগদান করেছেন। আরও অনেকেই বিএনপি থেকে পালিয়ে আসবেন, একটু অপেক্ষা করুন।”

বুধবার (২০ সেপ্টেম্বর)  সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী বলেন, “আরো বহু জন বিএনপি থেকে পালিয়ে আসবেন। কারণ যে দল নেতাদের সম্মান দিতে জানে না, আর যে দল কাউকে নির্বাচন করতে দেয় না, সে দল তো সবাই করবে না। সুতরাং শুধু শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকার নয়, আরও বহু জনই আসবে, একটু অপেক্ষা করুন, দেখবেন।”

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেছেন- সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। এতে সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, “মির্জা আব্বাস সাহেব এটা গত সাড়ে ১৪ বছর ধরে বলছেন, নতুন কিছু নয়।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD