Logo

নির্বাচনে কে আসলো বা গেল দেখার বিষয় নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:২৭
নির্বাচনে কে আসলো বা গেল দেখার বিষয় নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় দেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক ‘মানা বে’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচনে কে আসলো, কে গেল তা দেখার বিষয় নয়।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জের গজারিয়ায় দেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক ‘মানা বে’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করছে ইসি। এর জন্য যা যা প্রয়োজন সরকার সে উদ্যোগ নিয়েছে।আগামীতে সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। যারা ভুল ধারণা নিয়ে রয়েছেন তাদের সে ধারণা অচিরেই কেটে যাবে।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “দেশ এগিয়ে চলছে। এর সঙ্গে সঙ্গে বিনোদনেরও প্রয়োজন রয়েছে। সরকার এ ধরনের প্রতিষ্ঠান তৈরি করে না তবে উদ্যোক্তাদের পরিবেশ সৃষ্টি করে দেয়।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ম্যাট ক্যানেল, মানা বের ব্যবস্থাপনা পরিচালক ওভাইস আকবানি প্রমুখ উপস্থিত ছিলেন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD