Logo

অক্টোবরের মধ্যেই সরকারের পতন ঘটানো হবে: ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
১ অক্টোবর, ২০২৩, ০৫:৫৭
অক্টোবরের মধ্যেই সরকারের পতন ঘটানো হবে: ফখরুল
ছবি: সংগৃহীত

সরকার পতনের আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। এই লড়াইয়ে সবাইকে থাকতে হবে

বিজ্ঞাপন

অক্টোবরের মধ্যেই সরকারের পতন ঘটানো হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবর (৩০ সেপ্টেম্বর) রাজধানীর  মতিঝিলে জাতীয়তাবাদী শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদ আয়োজিত ‘জাতীয় শ্রমিক কর্মচারী কনভেনশনে’ তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, “সরকার পতনের আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। এই লড়াইয়ে সবাইকে থাকতে হবে। এই দানব সরকারকে পরাজিত করতে হবে।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার জনগণকে ভাতে মারছে, পেটে মারছে। তারা দেশের সম্পদ লুট করে বিদেশে নিয়ে যাচ্ছে। দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছে। অপরদিকে মানুষ দরিদ্র থেকে দরিদ্র হচ্ছে।”

বিজ্ঞাপন

বিএনপির এই নেতা বলেন, “বাংলাদেশ আজ লুটেরা ও দানবের কবলে পড়েছে। পরপর দুটি নির্বাচনে চুরি করে ডাকাতি করে এই সরকার ক্ষমতা দখল করেছে। দেশের মানুষ আর এই সরকারকে দেখতে চায় না।”

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, “দাবি একটাই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সংসদ ভেঙে দিতে হবে, কমিশন পুনর্গঠন করতে হবে।” 

বিজ্ঞাপন

তিনি বলেন, “খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। সুচিকিৎসা থেকেও বঞ্চিত করা হচ্ছে।”

বিজ্ঞাপন

বিএনপির মহাসচিব বলেন, “আমাদের বিজয় সুনিশ্চিত। এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD