Logo

ফুলবাড়ীতে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

profile picture
জনবাণী ডেস্ক
১ অক্টোবর, ২০২৩, ২৩:১১
ফুলবাড়ীতে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

আমরা ইতোমধ্যে একজনকে গ্রেতার করেছি এবং বাকী আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

রবিবার (১ অক্টোবর) উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জনাব আলী বাদী হয়ে উপজেলা বিএনপির ৪০ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০/৬০ জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার পর রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফরহাদ হোসেন টুকু (৪০) কে আটক করেছে। গ্রেফতারকৃত ফরহাদ হোসেন টুকু উপজেলার পানিমাছকুটি ফুলসাগর এলাকার মৃত এহসান আলীর ছেলে।

বিজ্ঞাপন

     

জানা গেছে, বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে গত শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে পুর্ব ঘোষিত কর্মসূচি চলাকালে সদরের তিনকোনা মোড়ে বিএনপির নেতাকর্মীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ হয়। 

বিজ্ঞাপন

সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ একজনকে গ্রেফতার করে।  

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জনাব আলী বাদী হয়ে রাতেই ৪০ বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০/৬০ জনের নামে মামলা দায়ের করেছেন। আমরা ইতোমধ্যে একজনকে গ্রেতার করেছি এবং বাকী আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD