Logo

রাজধানীতে বিএনপির কৃষক সমাবেশ আজ

profile picture
জনবাণী ডেস্ক
২ অক্টোবর, ২০২৩, ২০:৩৯
রাজধানীতে বিএনপির কৃষক সমাবেশ আজ
ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজন এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির চলমান আন্দোলনে বিভিন্ন পেশাজীবীদের সম্পৃক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তারই অংশ হিসেবে আজ সোমবার (২ অক্টোবর) দুপুর ২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের কৃষক সমাবেশ করবে বিএনপির। অপরদিকে বেলা ১১টা জাতীয় প্রেস ক্লাব সামনে অবস্থান কর্মসূচি পালন করবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শেখ হাসিনা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুপুর ২টা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজন এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া একই দাবিতে বেলা ১১টা জাতীয় প্রেসক্লাব সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বিজ্ঞাপন

জানা গেছে, সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির চলমান আন্দোলনে বিভিন্ন পেশাজীবীদের রাস্তায় নামানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। তারই অংশ হিসেবে গত শনিবার শ্রমিক কনভেনশন করা হয়েছে। এরপর আজ কৃষক সমাবেশ। পরে ৪ অক্টোবর সম্মলিত পেশাজীবীদের সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর সবগুলো ছাত্র সংগঠন উদ্যোগে সমাবেশে করার পরিকল্পনা রয়েছে। তারই অংশ হিসেবে ১৫টি ছাত্র সংগঠনের একটি জোটও করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD