Logo

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

profile picture
জনবাণী ডেস্ক
৭ অক্টোবর, ২০২৩, ০১:৩৯
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
ছবি: সংগৃহীত

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবস'টি'র উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। 

শুক্রবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবস'টি'র উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (পিপিএম সেবা) জেলা সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ। অনুষ্ঠানটি সার্বিক উপস্থাপনা করেন সদর উপজেলার তাছমিনা খাতুন। 

 

বিজ্ঞাপন

দিবস'টি'র আলোচনা শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ জেলা পর্যায়ে শিবগঞ্জ কে শ্রেষ্ঠ উপজেলা, রহনপুরকে শ্রেষ্ঠ পৌরসভা, কসবাকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পর্যায়ে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়ন পরিষদকে সম্মান প্রদান করা হয়।

এছাড়াও শিবগঞ্জ পৌরসভা বিভাগীয় পর্যায়ে এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পৌরসভা হিসেবে সম্মাননা অর্জন করেছে বলে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD