Logo

ফেনীতে হারানো ৫০টি মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

profile picture
জেলা প্রতিনিধি
ফেনী
১২ অক্টোবর, ২০২৬, ১১:৪০
ফেনীতে হারানো ৫০টি মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর
ছবি: সংগৃহীত

ফেনীতে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব ফোন উদ্ধার করে পুলিশ সুপারের কার্যালয়ের সাইবার সেল ইউনিট।

বিজ্ঞাপন

রবিবার (১২ অক্টোবর) ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকেরা আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন। একই সঙ্গে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে ফোনগুলো উদ্ধার করে ফিরিয়ে দেওয়ায় পুলিশ সুপারসহ ফেনী জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।

এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলামসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD