Logo

বিজিবির গুলিতে যুবকের মৃত্যু,সড়ক অবরোধ করে বিক্ষোভ

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১২ অক্টোবর, ২০২৬, ১৩:০৫
বিজিবির গুলিতে যুবকের মৃত্যু,সড়ক অবরোধ করে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে নোমান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

বিজ্ঞাপন

সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটে হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নোমান হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের ঝলঝলিয়া গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবির একটি টহলদল। চোরাচালানের পণ্য আটক করে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। প্রথমে মৌখিকভাবে সতর্ক করার পরও হামলা অব্যাহত থাকায় আত্মরক্ষার্থে গুলি চালান বিজিবি সদস্যরা। এতে এক যুবক গুলিবিদ্ধ হন এবং এক বিজিবি সদস্য আহত হন। পরে গুলিবিদ্ধ যুবককে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় লোকজন। তারা হালুয়াঘাট পুরাতন বাসস্ট্যান্ডের থানা রোড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

৩৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান এবং টহল অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD