Logo

চুমু কাণ্ডে মুখ খুললেন জয়া

profile picture
জনবাণী ডেস্ক
৭ অক্টোবর, ২০২৩, ২২:৩৪
চুমু কাণ্ডে মুখ খুললেন জয়া
ছবি: সংগৃহীত

আমরা আগেও চুমু খেয়েছি। এমনকি আমার আর ওর প্রথম দৃশ্যই ছিল চুমুর।

বিজ্ঞাপন

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি পরিচালক সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ অভিনয় করেছেন তিনি। এটি শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। এর আগে সিনেমার ট্রেলার প্রকাশের গুঞ্জনের পর থেকেই এর অ্যাকশন, সংলাপ ও গান নিয়ে ব্যাপক আলোচনা চলছে। 

একই সাথে ট্রেলারে থাকা চিত্রনায়িকা জয়া আহসান ও অনির্বাণ ভট্টাচার্যের চুম্বনের দৃশ্য নিয়ে না কথা বলছেন দর্শকরা।

বিজ্ঞাপন

বহুল আলোচিত আলোচিত সেই চুমুর দৃশ্য নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জয়া ও অনির্বাণ। চুমুর দৃশ্য নিয়ে প্রশ্ন করলে জয়া বলেন, “আমরা আগেও চুমু খেয়েছি। এমনকি আমার আর ওর প্রথম দৃশ্যই ছিল চুমুর।”

বিজ্ঞাপন

এ সময় পাশে থাকা অনির্বাণ জানালেন, ‘ঈগলের চোখ’ সিনেমায় প্রথম শট ছিল চুমু খাওয়ার। তখন জয়া বলেন, “আমি বসে আছি (ঈগল চোখ’র শুটিংয়ে)। এ সময় হঠাৎ করেই একটা ছেলে (অনির্বাণের প্রথম সিনেমা ছিল) এসে আমাকে চুমু খায়।”

বিজ্ঞাপন

এর পরই উপস্থাপক প্রশ্ন করেন, এবারের চুমুর দৃশ্য করতে গিয়ে কয়টি টেক নিতে হয়েছে। উত্তরে জয়া ও অনির্বাণ একসঙ্গে আঙুল তুলে বলেন, “একটা।” তার পর উপস্থাপক বলেন, এতটা পারফেকশন, তার মানে। তখন হেসে উঠেন জয়া।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, অনির্বাণ সম্পর্কে জয়া জানান, তিনি নাকি অনেক প্রেশার নেন। অভিনেত্রীর ভাষ্যমতে, “তার কাছে উপায় থাকলে অনির্বাণের হাত ধরে টেনে বের করে আনতেন ও বলতেন, অত ভেব না। তার মতে, অনির্বাণ এমন একজন মানুষ যার জীবন সম্পর্কে অন্যরকম আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। জীবনকে অন্য চোখে দেখেন অনির্বাণ।”

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD