Logo

শাহরুখ খানকে হত্যার হুমকি

profile picture
জনবাণী ডেস্ক
৯ অক্টোবর, ২০২৩, ২২:২০
শাহরুখ খানকে হত্যার হুমকি
ছবি: সংগৃহীত

দুটি হাজার কোটির ছবি ‘পাঠান’ ও ‘জওয়ান’-এরপর হত্যার হুমকি পাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

বলিউড কিং শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আর জন্য তার নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। হত্যার হুমকির পর মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাড়িয়ে ওয়াই প্লাস করা হয়েছে বলিউড বাদশাহ'র।

বিশেষ নিরাপত্তা হিসেবে শাহরুখের দেহরক্ষী হিসেবে থাকবেন ৬ পুলিশ কমান্ডোসহ মোট ১১ জন নিরাপত্তারক্ষী। বলিউড বাদশার এই নিরাপত্তার খরচ অবশ্য অভিনেতাকেই বহন করতে হবে। সেই সঙ্গে আনুষঙ্গিক খরচ অর্থাৎ নিরাপত্তা রক্ষীদের থাকার ব্যবস্থা, গাড়ি বাবদ খরচ ইত্যাদিও শাহরুখকে দিতে হবে। সেই অর্থ জমা পড়বে সরকারি কোষাগারে।

বিজ্ঞাপন

মহারাষ্ট্র পুলিশ এএনআইকে জানায়, শাহরুখের লিখিত অভিযোগে বলা হয়, দুটি হাজার কোটির ছবি ‘পাঠান’ ও ‘জওয়ান’-এরপর হত্যার হুমকি পাচ্ছেন তিনি। সে জন্যই বাড়িয়ে দেয়া হয়েছে অভিনেতার নিরাপত্তা। ৫ অক্টোবর থেকে দেয়া হয়েছে বাড়তি এই নিরাপত্তা।

বিজ্ঞাপন

এর আগে, গত বছরের নভেম্বর মাসে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যার সঙ্গে জড়িত লরেন্স বিষ্ণোই গ্যাং সালমান খানকে হত্যার হুমকি দেয়। এরপর সালমানের নিরাপত্তাও এক্স থেকে ওয়াই প্লাস-এ উন্নীত করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিসম্বরে আসছে শাহরুখের ‘ডাংকি’। রাজকুমার হিরানির এই সিনেমা মুক্তি পাবে ২২ ডিসেম্বর। ধারণা করা হচ্ছে এটিও হাজার কোটি আয় করবে। সূত্র: হিন্দুস্তান টাইমস

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD