Logo

বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ

profile picture
জনবাণী ডেস্ক
১২ অক্টোবর, ২০২৩, ০৪:০১
বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
ছবি: সংগৃহীত

দল আশা প্রকাশ করে যে, উল্লিখিত নেতৃদ্বয় দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

বিজ্ঞাপন

অসুস্থতার অজুহাতে ছাত্রদল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার প্রায় ৩ মাস পর বিএনপিতে জায়গা পেয়েছেন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। বুধবার (১১ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই সংবলিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। দল আশা প্রকাশ করে যে, উল্লিখিত নেতৃদ্বয় দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে ৮ আগস্ট জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সরিয়ে রাশেদ ইকবাল খানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। 

বিজ্ঞাপন

তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই সংবলিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “শ্রাবণের অসুস্থতার কারণে সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খানকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD