Logo

আমদানির ডিম আসবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৩, ২৩:৩২
আমদানির ডিম আসবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

আশা করা হচ্ছে চলতি সপ্তাহে ডিম আমদানির প্রথম চালান দেশে প্রবেশ করবে।

বিজ্ঞাপন

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগামী তিন-চারদিনের মধ্যেই আমদানি করা ডিম দেশে আসবে।

রবিবার (১৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

বাণিজ্যমন্ত্রী বলেন, “বর্তমান ডিমের বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে ডিমের সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে এরই মধ্যে ১৫ কোটি ডিম আমদানির জন্য ১৫ প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে সাতটি প্রতিষ্ঠান এলসি খুলেছে। আশা করা হচ্ছে চলতি সপ্তাহে ডিম আমদানির প্রথম চালান দেশে প্রবেশ করবে।”

বিজ্ঞাপন

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনের জন্য মার্কিন পর্যবেক্ষক দলের ৫ পরামর্শ

তিনি আরও বলেন, “আমদানি ডিমের প্রতিটি চালানের জন্য বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। যার মধ্যে একটি হলো রফতানিকারক দেশের সরকার কর্তৃক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকারক ব্যাকটেরিয়া মুক্ত মর্মে সনদ দাখিল করতে হবে। দেশে এর আগে ডিম আমদানি না হওয়ায় এই সনদ পেতে আমদানিকারকদের কিছুটা সময় লাগায় ডিম আসতে দেরি হচ্ছে।”

বিজ্ঞাপন

আরও পড়ুন: এক মিনিট শব্দহীন ছিল ঢাকা

বিজ্ঞাপন

আলু আমদানির অনুমতি দেওয়া হবে কিনা অপর এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, “এখনো আলু আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়নি। দেশে আলুর পর্যাপ্ত মজুদ আছে বলে আমাদের কাছে তথ্য আছে। বাজার মনিটরিং চলছে। যদি দাম আরও ঊর্ধ্বগতির দিকে যায় তাহলে কৃষিমন্ত্রীর সাথে আলোচনা করে প্রয়োজনে আলু আমদানির উদ্যোগ নেবে সরকার।”

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD