Logo

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ পরীক্ষা কাল থেকে শুরু

profile picture
জনবাণী ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৩, ০৫:৫৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ পরীক্ষা কাল থেকে শুরু
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আগামীকাল সোমবার (১৬ অক্টোবর)  থেকে শুরু হচ্ছে। সারাদেশে একযোগে বেলা ১টা থেকে এই পরীক্ষা শুরু হবে।

রবিবার (১৫ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বলা হয়, “পরীক্ষাটি ডিজিটাল মাধ্যমে এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেমে (ইএমএস) অনুষ্ঠিত হবে। ৩৩৯টি কেন্দ্রে ৩১টি অনার্স বিষয়ে ৪ লক্ষ ৫০ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জরুরি প্রয়োজনে যোগাযোগের বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD