Logo

দেশে ফিরেই ভালোবাসায় মুগ্ধ তিশা

profile picture
জনবাণী ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৩, ২২:২১
দেশে ফিরেই ভালোবাসায় মুগ্ধ তিশা
ছবি: সংগৃহীত

সিনেমাটি করার সময় অনেক পরিশ্রম করতে হয়েছে সবাইকে।

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ায় বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষে রবিবার ( ১৫ অক্টোবর) দেশে ফিরেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। আর ফিরেই আপ্লুত হয়ে পড়েছেন এ অভিনেত্রী।

গেল ১৩ অক্টোবর দেশের প্রায় সবগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। এই সিনেমায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের (রেনু) ভূমিকায় অভিনয় করেছেন তিশা। এ চরিত্রে অভিনয় করে রীতিমতো মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি। দেশে ফেরার পরই সেই প্রতিক্রিয়া দর্শকদের কাছ থেকে পেয়ে বিস্মিত এই শিল্পী।

বিজ্ঞাপন

দেশের বাইরে থাকার কারণে তিশার মুঠোফোন বন্ধ ছিল। দেশে ফিরেই ফোনটা চালু করতেই দর্শক-সমালোচকদের প্রতিক্রিয়া দেখতে পান এ অভিনেত্রী। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিশা বলেন, “মাত্র দেশে আসলাম। ফোন অন করে সবার এত এত মেসেজ দেখে মন ভরে গেল। আমার অভিনয় যদি আপনাদের এতটুকুও ইমোশনাল করে থাকে, তাহলে আমি কৃতজ্ঞ।”

বিজ্ঞাপন

সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে তিনি আরও বলেন, “সিনেমাটি করার সময় অনেক পরিশ্রম করতে হয়েছে সবাইকে। আমরা এই পরিশ্রমটা করি আপনাদের কাছ থেকে এই প্রতিক্রিয়া পাওয়ার জন্য। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা ‘মুজিব’ চলছে আপনার কাছের হলে। সবাইকে দেখার আমন্ত্রণ। লাভ ইউ অল।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবি বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ এবং তার স্ত্রী রেনুর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও বড়বেলার ভূমিকায় আছেন তিশা।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD