Logo

মঙ্গলবার রাতে সেলিব্রিটি ক্রিকেট লিগের ফাইনাল

profile picture
জনবাণী ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৩, ০২:২০
মঙ্গলবার রাতে সেলিব্রিটি ক্রিকেট লিগের ফাইনাল
ছবি: সংগৃহীত

গেল ২৯ সেপ্টেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সাময়িকভাবে স্থগিত হয়ে যায় সেলেব্রিটি ক্রিকেট লিগ।

বিজ্ঞাপন

সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) ২০২৩ শুরু হয়েছিল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। মোট ৮টি দলে ভাগ হয়ে বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিয়েছেন ১৮ জন করে। 

গেল ২৯ সেপ্টেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সাময়িকভাবে স্থগিত হয়ে যায় সেলেব্রিটি ক্রিকেট লিগ।

বিজ্ঞাপন

 

আয়োজক কমিটির সদস্য অর্নিল রাব্বী জানায়, ৮ দলের ক্যাপ্টেনদের সঙ্গে আলোচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে সেলেব্রিটি ক্রিকেট লীগ ২০২৩ এর খেলা কাল থেকে ১৭ অক্টোবর শুরু হবে।  এবং সকল দলের ক্যাপ্টেন এবং আয়োজক কমিটি জেনারেশন নেক্সট (জিনেক্সট) এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ঠিক যেখান থেকে  গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল সেখান থেকেই শুরু হবে এই খেলা।

বিজ্ঞাপন

খেলায় যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আয়োজক জিনেক্সট ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানানো হয়।

বিজ্ঞাপন

এসব দলের নেতৃত্বে আছেন গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD