Logo

দুঃসংবাদ দিলেন অভিনেত্রী পরীমণি

profile picture
জনবাণী ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৩, ০১:১৮
দুঃসংবাদ দিলেন অভিনেত্রী পরীমণি
ছবি: সংগৃহীত

চিকিৎসকের পরামর্শ অনুয়ায়ী পূর্ণ বিশ্রামেই থাকতে হবে।

বিজ্ঞাপন

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি। টানা ২ বছর ব্যক্তিগত কারণে শুটিং থেকে দূরে ছিলেন। তবে সব শংকা কাটিয়ে উঠে ‘ডোডোর গল্প’ নামের সরকারি অনুদানের নতুন ছবি টানা শুটিং করছিলেন তিনি।

তবে চলমান এই শুটিংয়ের মধ্যেই হঠাৎ জ্বর ও ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ফের বিরতি নিলেন পরী। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। জ্বরের বিষয়টি (১২ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় তিনি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এদিকে, সোমবার (১৬ অক্টোবর) হাসপাতাল থেকেই ভার্চুয়ালে গণমাধ্যমে জানান, জ্বর কমছে না, সেই সঙ্গে ঠান্ডারও বেশ অবনতি ঘটেছে। আপাতত হাসপাতালেই থাকতে হচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুয়ায়ী পূর্ণ বিশ্রামেই থাকতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও কাজে ফিরতে পারি।

বিজ্ঞাপন

এর আগে পরী ফেসবুকে লিখেছিলেন, আমার জীবনের শান্তি! আমি তোমাকে পেয়ে ধন্য, আলহামদুলিল্লাহ। হঠাৎ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হতে হলো। দোয়া করবেন। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ওই ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন পরীমণি। সঙ্গে রয়েছে অভিনেত্রীর ছেলে রাজ্য।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD