Logo

বঙ্গবীরের দলে যোগ দিলেন গায়ক নকুল কুমার

profile picture
জনবাণী ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৩, ০২:৫৬
বঙ্গবীরের দলে যোগ দিলেন গায়ক নকুল কুমার
ছবি: সংগৃহীত

রবিবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদেন তিনি।

বিজ্ঞাপন

অবশেষে রাজনৈতিক দলে যোগ দিলেন জীবনমুখী গানের জনপ্রিয় সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর রাজনৈতিক দল ‘কৃষক শ্রমিক জনতা লীগ’-এ যোগ দিয়েছেন।

রবিবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদেন তিনি। 

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমকে নকুল কুমার বিশ্বাস বলেন, “আমি রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চাই বলে ফেসবুকে পোস্ট করেছিলাম। পরে বড় একটা দলের কাছ থেকে ফোন এলো। আমি বললাম, কয়েকমাস আগেও আমি ‘ইনটেক’ ছিলাম, এখন আমি ‘টেক’ হয়ে গেছি।”

বিজ্ঞাপন

এ সময় তিনি গানে গানে বলেন, “আমি হতে চাই না কোনো নেতার চামচা, তাই বুঝে শুনে বুকে তুলেছি বঙ্গবীরের গামছা।”

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এছাড়া আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রমুখ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD