Logo

যুদ্ধের বিরোধিতা করে গ্রেফতার হলেন ইসরাইলে বসবাসরত ফিলিস্তিনি গায়িকা

profile picture
জনবাণী ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৩, ০১:৪৬
যুদ্ধের বিরোধিতা করে গ্রেফতার হলেন ইসরাইলে বসবাসরত ফিলিস্তিনি গায়িকা
ছবি: সংগৃহীত

আবু আমনেহ এর আগে ইসরাইলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর হয়রানির অভিযোগ দায়ের করেছিলেন।

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে যুদ্ধের বিরোধিতা করায় ফিলিস্তিনি গায়িকা দালাল আবু আমনেহকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আবু আমনেহ এর আগে ইসরাইলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর হয়রানির অভিযোগ দায়ের করেছিলেন।

বিজ্ঞাপন

নাজারেথে জন্মগ্রহণকারী এই গায়িকা একজন প্রশিক্ষিত স্নায়ুবিজ্ঞানী এবং ফিলিস্তিন সম্পর্কে তার দেশাত্মবোধক গানের জন্য পরিচিত।

বিজ্ঞাপন

ইসরাইলের অভ্যন্তরে বসবাসরত ফিলিস্তিনিদের জন্য উত্তেজনাপূর্ণ পরিবেশের মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। গাজায় চলমান বোমাবর্ষণের সমালোচনা করায় পুলিশ ও বসতি স্থাপনকারী গোষ্ঠীর হয়রানির শিকার হচ্ছেন শিক্ষার্থী ও কর্মীরা। মিডলইস্ট আই

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD