Logo

হাসপাতাল থেকে পরীর বার্তা

profile picture
জনবাণী ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৩, ২১:০৩
হাসপাতাল থেকে পরীর বার্তা
ছবি: সংগৃহীত

সেখানে পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হতে বলেন।

বিজ্ঞাপন

বেশ কয়েক দিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি। নিজের জীবনের কঠিন এই সময়ে কিছু বিষয় উপলব্ধি করেছেন তিনি। সেইসঙ্গে শুভাকাঙ্ক্ষী ও সুবিধাবাদীদের মধ্যে পার্থক্যও ধরতে পেরেছেন এই নায়িকা।

হাসপাতালে থাকলেও সোশ্যাল মিডিয়ায় প্রায়ই পোস্ট দিয়ে যাচ্ছেন তিনি। এরই প্রেক্ষিতে বুধবার (১৮ অক্টোবর) ফেসবুকে একটি ভিডিও পোস্ট দিয়ে ক্যাপশন লেখেন, “এই যারা বলেন আমার এত মনের জোড় কোথায় পেয়েছি! এই যে দেখেন এটা হলো বংশীয় ধারা। ছোট খাটো একটা অপারেশন হবে আমার নানার। দোয়া করবেন।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে জ্বর নিয়ে গেল বৃহস্পতিবার (১২ অক্টোবর) হাসপাতালে ভর্তি হন পরীমণি। সেসময় এই নায়িকা জানান, কয়েক দিন ধরেই অসুস্থবোধ করছিলেন তিনি। এরপর বৃহস্পতিবার সকালে হাসপাতালে যান চিকিৎসকের পরামর্শ নিতে। সেখানে পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হতে বলেন।

পরে গত ৫ দিন ধরেই হাসপাতালে ভর্তি আছেন পরীমণি। এখনও সেখানেই চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরীমণি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, অসুস্থতার আগে মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সম্প্রতি শুটিংয়ে ফিরেছিলেন পরীমণি। ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফেরেন তিনি। গত ৮ অক্টোবর দীর্ঘ দুই বছর পর লাইট ক্যামেরার মুখামুখী হন এই অভিনেত্রী। এর কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD