Logo

বাবরদের পদত্যাগ চাইলেন পাকিস্তান অভিনেত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৩, ০৬:০৯
বাবরদের পদত্যাগ চাইলেন পাকিস্তান অভিনেত্রী
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের চলতি আসরে টানা দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলংকার বিপক্ষে জয় পায় পাকিস্তান।

বিজ্ঞাপন

গত এশিয়া কাপের সময় বাবর আজমের নামে মামলা করার হুমকি দিয়েছিলেন। এবার পাকিস্তানের পুরো দলের পদত্যাগে আন্দোলনে নামার হুমকি দিলেন পাকিস্তানের অভিনেত্রী সেহর শিনওয়ারি।

বিজ্ঞাপন

বিশ্বকাপের চলতি আসরে টানা দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলংকার বিপক্ষে জয় পায় পাকিস্তান। প্রিয় দলের এমন জয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখেছিলেন অভিনেত্রী সেহর শিনওয়ারি।

বিজ্ঞাপন

কিন্তু টানা দুই ম্যাচে জয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় পাকিস্তান। 

ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর সমাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

টুইটারে পাকিস্তানের জনপ্রিয় এই অভিনেত্রী লেখেন- বাবর আজমসহ পুরো ক্রিকেট দল পদত্যাগ না করা পর্যন্ত আমরা পাকিস্তানের প্রতিটি রাস্তায় প্রতিবাদ করব।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD