Logo

অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন

profile picture
জনবাণী ডেস্ক
৩ নভেম্বর, ২০২৩, ০৩:৫২
অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন
ছবি: সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু

বিজ্ঞাপন

না ফেরার দেশে পাড়ি জমালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে এই অভিনেত্রী মারা গেছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

বিজ্ঞাপন

নাটকের নিয়মিত অভিনেত্রী হুমায়রা হিমু আমার বন্ধু রাশেদ (২০১১) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন।

বিজ্ঞাপন

১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং এ কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন। 

ফ্রেঞ্চ নামক নাট্য দলের হয়ে তিনি অভিনয় করেন। তার মামা মূর্শেদ নাটকটিতে নির্দেশনা দিয়েছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD