Logo

অভিনেত্রী হুমায়রা হিমুর প্রেমিক জিয়াউদ্দিন রুফি গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
৪ নভেম্বর, ২০২৩, ০১:০৪
অভিনেত্রী হুমায়রা হিমুর প্রেমিক জিয়াউদ্দিন রুফি গ্রেফতার
ছবি: সংগৃহীত

অভিনয়শিল্পী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন রুফিকে আটক করেছে র‍্যাব-১।

বিজ্ঞাপন

নাটকের নিয়মিত অভিনেত্রী হুমায়রা হিমু বৃহস্পতিবার (২ নভেম্বর) এই অভিনেত্রী মারা যান। অভিনয়শিল্পী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন রুফিকে আটক করেছে র‍্যাব-১। 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে রুফিকে গ্রেফতার করেছে র‍্যাব-১। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৬ মিনিটে অভিনেত্রীর প্রেমিক ও মেকাপম্যান মিহির তাকে রাজধানীর উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

ছোটপর্দায় পেয়েছেন দারুণ জনপ্রিয়তা ও পরিচিতি। কমেডি গল্পের নাটক মানেই হুমায়রা হিমু।

ছোটপর্দার পাশাপাশি হিমু ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রেও পা রাখেন। সম্প্রতি দেওয়ান নাজমুলের পরিচালনায় ‘তোরে কত ভালোবাসি’ নামে একটি সিনেমার কাজ শেষ করেন হিমু।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD