Logo

আমরা সবার সঙ্গে মতবিনিময় করতে চাই: সিইসি

profile picture
জনবাণী ডেস্ক
৫ নভেম্বর, ২০২৩, ০৪:১৭
আমরা সবার সঙ্গে মতবিনিময় করতে চাই: সিইসি
ছবি: সংগৃহীত

তারা ইচ্ছা পোষণ করলে কমিশন আলাপ করে তাদের কথা শোনার চেষ্টা করবে।

বিজ্ঞাপন

সবার সঙ্গে মতবিনিময় করতে চান বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শনিবার (৪ নভেম্বর) বিকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি জানানোসহ সার্বিক বিষয়ে আলোচনার জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত আলোচনা সভায় সূচনা বক্তব্যে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা কম সময় নিয়ে দাওয়াত দিয়েছি। যদি দ্রুততার কারণে কোনো দল অংশগ্রহণ না করে থাকে, তারা ইচ্ছা পোষণ করলে কমিশন আলাপ করে তাদের কথা শোনার চেষ্টা করবে। কারণ, আমরা সবার সঙ্গে মতবিনিময় করতে চাই।’

বিজ্ঞাপন

সিইসি আরও  বলেন, নির্বাচনের বড়জোর দুই মাস সময় আছে। আমাদের কিছু কাজ দ্রুততার সঙ্গে করতে হবে। নির্বাচন বিষয়ে যে প্রস্তুতিগুলো গ্রহণ করেছি তা আপনাদের অবহিত করা। কারণ রাজনৈতিক দলগুলোই হচ্ছে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় এবং নির্বাচনের প্রধান অংশীদার।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD