ঢাকায় আসছেন কবীর সুমন

সেখানে এক গণমাধ্যমের সামনে এই শিল্পীকে বলতে শোনা যায়, গান গাইলে বাংলাদেশেই গাইব, ভারতে নয়
বিজ্ঞাপন
৪ দিনের সফরে ঢাকায় আসছেন দুই বাংলার জনপ্রিয় গায়ক কবীর সুমন। শনিবার (৪ নভেম্বর) সকালে সোশ্যাল মিডিয়ার মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ খবর দেন এই সংগীতশিল্পী। কবীর সুমন লিখেছেন, “চার দিনের বাংলা খেয়াল কর্মশালার জন্য আজ ঢাকা যাচ্ছি।”
কবীব সুমনের গানের কনসার্টের জন্য ভীষণভাবে মুখিয়ে থাকেন বাংলাদেশের দর্শক।
বিজ্ঞাপন
ঢাকা আসার খবর শুনে অনুসারীদের অনেকেই মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বাংলা খেয়াল শোনার আগ্রহ প্রকাশ করেছেন। তবে সেসবের উত্তরে কিছু জানাননি গানওয়ালা।
বিজ্ঞাপন
চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশের একটি অনুষ্ঠানে এসেছিলেন কবীর সুমন।
বিজ্ঞাপন
সেখানে এক গণমাধ্যমের সামনে এই শিল্পীকে বলতে শোনা যায়, গান গাইলে বাংলাদেশেই গাইব, ভারতে নয়। কারণ হিসেবে তিনি বলেছিলেন, ১৩ বছর পর বাংলাদেশে এলাম। এখানে আসার কিছুদিন আগে কলকাতার একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। পুরো অনুষ্ঠানে শুধু টেলিফোন বাজল আর লোকে কথা বলল।
বিজ্ঞাপন
বাংলাদেশে কেউ আমার গান শোনার সময় আমাকে অপমান করেনি। একটা ফোন বাজেনি। একটা কথা হয়নি। তাই বাংলাদেশ যখনই আমন্ত্রণ জানাবে, আমি ছুটে আসব। গেল বছর কবীর সুমনের জনপ্রিয় অ্যালবাম ‘তোমাকে চাই’র ৩০ বছর পূর্তি উপলক্ষে ‘সুমনের গান’ শিরোনামে তিন দিনের একটি একক কনসার্টের আয়োজন করা হয়েছিল।
বিজ্ঞাপন
জেবি/এসবি








