Logo

বিচ্ছেদ ভুলে ফের পুরোনো প্রেমে হানিয়া আমির

profile picture
বিনোদন ডেস্ক
৩০ এপ্রিল, ২০২৬, ১২:৫০
বিচ্ছেদ ভুলে ফের পুরোনো প্রেমে হানিয়া আমির
ছবি: সংগৃহীত

ললিউডের আলোচিত জুটি হানিয়া আমির ও আসিম আজহার একসময় যাদের প্রেম ছিল ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু। পরে সেই সম্পর্ক ভেঙে গেলেও সাম্প্রতিক কিছু ঘটনার পর আবারও তাদের ঘিরে জোর গুঞ্জন শুরু হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি একটি কনসার্টে মঞ্চে গান গাওয়ার সময় আসিম যেভাবে হানিয়ার দিকে তাকিয়ে আবেগঘন ভঙ্গিতে পরিবেশন করেছেন, তা দর্শকদের নজর কেড়েছে। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

এরপর যুক্তরাষ্ট্রে আয়োজিত আরেকটি কনসার্টেও হানিয়ার উপস্থিতি বিষয়টিকে আরও আলোচনায় নিয়ে আসে। ভিড়ের মধ্যে নিজেকে আড়াল করার চেষ্টা করলেও ভক্তদের চোখ এড়াতে পারেননি তিনি। মুখ ঢাকতে যে রুমাল ব্যবহার করেছিলেন, তাতেও ছিল আসিমের নাম— যা অনেকের মতে কেবল কাকতালীয় নয়।

বিজ্ঞাপন

ভক্তদের ধারণা, কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ধীরে ধীরে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনছেন এই দুই তারকা। চোখের ভাষা, কাছাকাছি থাকা কিংবা বিভিন্ন মুহূর্তের ইঙ্গিত— সব মিলিয়ে যেন নতুন করে শুরু হওয়ার আভাস দিচ্ছে তাদের সম্পর্ক।

এদিকে পাকিস্তানি গণমাধ্যমে খবর ছড়িয়েছে, সব অভিমান ভুলে চলতি বছরের শেষের দিকে বিয়ের সিদ্ধান্তও নিতে পারেন তারা। যদিও এ বিষয়ে এখনো সরাসরি কিছু জানাননি হানিয়া আমির ও আসিম আজহার, তবুও তাদের সাম্প্রতিক আচরণ অনেক প্রশ্নেরই ইঙ্গিত দিচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD