নতুন ঝড় নিয়ে আসছেন শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ শুরু থেকেই দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঘোষণা পর থেকেই ছবিটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ, যা দিন দিন আরও বাড়ছে। এবার সেই উত্তেজনা নতুন মাত্রা পাচ্ছে, কারণ খুব শিগগিরই প্রকাশ হতে যাচ্ছে সিনেমাটির টিজার।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহেই ‘রকস্টার’-এর অ্যানিমেশন টিজার উন্মুক্ত করা হবে। এরপর ধাপে ধাপে প্রকাশ করা হবে সিনেমার গান ও পূর্ণাঙ্গ ট্রেলার। নির্মাতারা বলছেন, টিজারেই দর্শকদের জন্য বিশেষ চমক রাখা হয়েছে।
আরও পড়ুন: কাউকে হতাশ করতে চাই না : প্রীতি জিনতা
তরুণ নির্মাতা আজমান রুশো পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছে সান মোশন পিকচার্স লিমিটেড। পরিকল্পনা অনুযায়ী, আসন্ন ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
বিজ্ঞাপন

এই সিনেমায় শাকিব খানকে একেবারেই ভিন্ন রূপে দেখা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে অ্যাকশন ঘরানার চরিত্রে অভিনয়ের পর ‘রকস্টার’-এ তিনি হাজির হচ্ছেন নতুন আঙ্গিকে, যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হতে পারে।
সিনেমাটিতে একাধিক গান রাখা হয়েছে, যেগুলো বিশেষভাবে তরুণ দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে। নির্মাতাদের আশা, মুক্তির আগেই এসব গান শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে।
বিজ্ঞাপন
প্রেক্ষাগৃহের সব ধরনের দর্শক—সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন—‘রকস্টার’ নিয়ে আগ্রহী হবেন বলেই বিশ্বাস করছেন সংশ্লিষ্টরা। এই ছবিতে শাকিব খানের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলাসহ আরও অনেকে।








