Logo

কালো জাদু করে খেলায় জিতেছে ভারত, দাবি পাকিস্তানি অভিনেত্রীর

profile picture
জনবাণী ডেস্ক
৮ নভেম্বর, ২০২৩, ০৫:০৮
কালো জাদু করে খেলায় জিতেছে ভারত, দাবি পাকিস্তানি অভিনেত্রীর
ছবি: সংগৃহীত

এ অনুষ্ঠানে পাকিস্তানি কমেডিয়ান আহমেদ আলী বাটের সঙ্গে রয়েছেন অভিনেত্রী-টিকটকার হারিম শাহ।

বিজ্ঞাপন

ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের এবারের জমকালো আসর বসেছে ভারতে। এ আসরে টানা ৮টি ম্যাচে জয় লাভ করেছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় খেলোয়াড়দের নৈপুণ্য মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমিদের। কিন্তু পাকিস্তানি এক অভিনেত্রী দাবি, কালো জাদু করে জয় লাভ করেছে ভারত।

সামাজিকমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। মূলত, এটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানের ভিডিও। ভিডিওতে দেখা গেছে, এ অনুষ্ঠানে পাকিস্তানি কমেডিয়ান আহমেদ আলী বাটের সঙ্গে রয়েছেন অভিনেত্রী-টিকটকার হারিম শাহ।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জাবাবে পাকিস্তানি অভিনেত্রী হারিম শাহ বলেন, “ওরা কালো জাদু করে জিতেছে। জেতার জন্য ওরা সব কিছু করেছে। ওরা সব ক্ষমতাকে ব্যবহার করেছে। এসবে সবচেয়ে বেশি বিশ্বাস করে ভারতীয়রা। কুণ্ডলী মেলানো এসব আর কি।”

বিজ্ঞাপন

সঞ্চালক আহমেদ আলী পাল্টা প্রশ্ন করেন, আপনি কি এসবে বিশ্বাস করেন? জবাবে হারিম বলেন, “হ্যাঁ, একদম। ওরা আপনাকে হিপনোটাইজ করতে পারে। আপনার মস্তিষ্কের সঙ্গে খেলতে পারে। এসব করতে ওরা ভীষণ ওস্তাদ। আমার অনেক ভারতীয় বন্ধু আছে, তাই আমি এসব জানি।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আহমেদ আলী এ অভিনেত্রীর বক্তব্যকে সমর্থন দিয়ে বলেন, “আমি নজর লাগার ব্যাপারে বিশ্বাসী। আমি জানি আমাদের পাকিস্তানি টিম যখন ওখানে গিয়েছে, তখন ওদের নজর লাগানো হয়েছে। ওখানকার লোকজন যখন বাবর, শাহীনকে দেখে তখনই ওদের নজর লাগে।”

পাকিস্তানি অভিনেত্রীর এরকম বক্তব্য শুনে বিস্ময় প্রকাশ করছেন নেটজনতারা। তাদের বক্তব্য— “বাজে বকার একটা লিমিট থাকা দরকার।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD