Logo

তফসিল নিয়ে বুধবার বিকেলে ইসির বৈঠক

profile picture
জনবাণী ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৩, ০১:৫৪
তফসিল নিয়ে বুধবার বিকেলে ইসির বৈঠক
ছবি: সংগৃহীত

সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। বিকেল ৫টায় এ বৈঠক শুরু হবে। মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এরপরই জাতীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে  সোমবার (১৩ নভেম্বর) ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হতে পারে।

বিজ্ঞাপন

ইসি বলেছে, “নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে, তাই আপনারা অপেক্ষা করুন। এই বিষয়ে আমরা পত্রিকায় বিস্তারিত প্রকাশ করবো, যোগ করেন ইসি সচিব।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD