Logo

মির্জা আব্বাসের বাসায় ককটেল বিস্ফোরণ

profile picture
জনবাণী ডেস্ক
২১ নভেম্বর, ২০২৩, ২২:০৫
মির্জা আব্বাসের বাসায় ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

তার স্ত্রী আফরোজা আব্বাসের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় পর পর দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। যদিও মির্জা আব্বাস বেশ কিছু দিন ধরে কারাগারে রয়েছেন। 

তার স্ত্রী আফরোজা আব্বাসের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে একটি মোটরসাইকেলে করে দুজন আরোহী এসে মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা লক্ষ্য করে পর পর দুটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অপর একটি ককটেল সম্পূর্ণ অবিস্ফোরিত থাকে। এ সময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।”

বিজ্ঞাপন

দিদার জানান, ককটেল বিস্ফোরণে মুহূর্তের মধ্যে বাসায় অবস্থান করা মির্জা আব্বাসের নিরাপত্তাকর্মীরা দৌড়ে গেলে মোটরসাইকেলটি চলে যায়। এ সময় নিরাপত্তা কর্মীরা বাসার গেটের সামনে গিয়ে ইউনিফর্ম পরা ৬/৮ জন পুলিশকে বহন করা ৩/৪টি মোটরসাইকেল অবস্থান করতে দেখেন।  মোটরসাইকেল আরোহী এবং ককটেল নিক্ষেপের ঘটনাটি পুলিশের কাছে জানতে চাইলে এ বিষয়ে পুলিশ কোনো সদুত্তর না দেয়নি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD