Logo

বিএনপি নেতা সালাউদ্দিন আইসিইউতে

profile picture
জনবাণী ডেস্ক
২১ নভেম্বর, ২০২৩, ২৩:৩৯
বিএনপি নেতা সালাউদ্দিন আইসিইউতে
ছবি: সংগৃহীত

কিছুদিন আগে কারাগারে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি

বিজ্ঞাপন

বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।

জানা যায়, কিছুদিন আগে কারাগারে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। গ্রেফতার হওয়ার আগে তার হার্টে চারটি রিং বসানো হয়।

বিজ্ঞাপন

গত ৩ আগস্ট আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভার থেকে সালাউদ্দিন আহমেদকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বিজ্ঞাপন

ঢাকার প্রবেশ মুখে বিএনপি অবস্থান কর্মসূচির সময়ে পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে ডিএমপির বিভিন্ন থানায় ১১টি মামলা করে পুলিশ। তার মধ্যে চারটি মামলায় আসামি বিএনপির এই নেতা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD