Logo

আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ২৩ নভেম্বর

profile picture
জনবাণী ডেস্ক
২২ নভেম্বর, ২০২৩, ০১:১৩
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ২৩ নভেম্বর
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১১টা থেকে এ সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডাকা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১১টা থেকে এ সভা অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের  দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এ দিন সভা শুরু হয়ে টানা কয়েক দিন চলবে। এ সভায় ৩০০ সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে। সভায় সভাপতিত্ব করবেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

মনোনয়ন বোর্ডের সভা সরকারি বাসভবন গণভবনে হওয়ার কথা থাকলেও নির্বাচনকালে প্রধানমন্ত্রী গণভবনে রাজনৈতিক কোনো কাজ করবেন না বলে জানা গেছে। এ কারণে সভাটি ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে হবে। সভার প্রথম দিনে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD